ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩০ এএম

গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত
বিপুল উৎসাহ উদ্দিপনায় গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ ডিসেম্বর) র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। সকালে প্রথমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলার পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির। এসময় বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, জেলা আ’লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, পৌর কাউন্সিলর রুহিন বহমদ খান, বীর মুক্তিযুদ্ধা আকমল আলী,বীর মুক্তিযুদ্ধা জিএন চৌধুরীর ছোট ভাই মইন উদ্দিন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সমবায় কর্মকর্তা ছদরুল ইসলাম, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মোঃ মঞ্জিল আহমদ ও জহিরুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামীল চন্দ্র নাথ, প্রেসক্লাব সাধারন সম্পাদক ইউনুছ চৌধূরী, যুগ্ম সাধারন সম্পাদক জাহদেুর রহমান জাহেদ, উপজেলা সন্তান কমান্ডের জাহাঙ্গীর আলম-সহ উপজেলা মুিক্তযুদ্ধা কমান্ডের মুক্তিযুদ্ধা ও সন্তান কমান্ডের সদস্য বৃন্দ। এ সময় বক্তারা বলেন, আজকের এইদিনে ১২ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন স্বার্বভৌম একটি লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের সন্তানদেরকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লালনে উদ্বোদ্ধ করতে হবে। ক্ষুধামুক্ত, দারীদ্রমুক্ত, মাধকমুক্ত অসাম্প্রদায়কি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমরা হাতে হাত রেখে এগিয়ে যাব এই হোক আমাদের অঙ্গীকার। উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। তৎকালীন গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থিত বট গাছের চুড়ায় একটি বাঁশের সঙ্গে বেঁধে বিকাল সোয়া ৩ টায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযুদ্ধা জিএন চৌধূরী।