ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার সি এম তোফায়েল সামী’র ইন্তেকাল

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:২১ পিএম

বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার সি এম তোফায়েল সামী’র ইন্তেকাল
বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার সি এম তোফায়েল সামী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ( ৬ ডিসেম্বর)  ঢাকায় একটি কনফারেন্সে থাকা অবস্হায় অসুস্হ হলে হাসপাতাল পৌঁছানোর পর তিনি মারা যান বলে জানা গেছে। সি এম তোফায়েল সামি জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যাংকার এবং বর্তমানে জালালাবাদ এসোসিয়েশন  ঢাকার  ভবন ট্রাস্ট্রের অন্যতম সদস্য ছিলেন। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার দায়িত্বে থেকে  সিলেট বিভাগের শিক্ষা, সংস্কৃতি , ঐহিত্য ও মানবিক সেবামূলক  প্রাতিষ্ঠানিক কাজে তার সম্পৃক্ততা  উজ্জ্বলভাবে ছড়িয়ে আছে। এছাড়াও গুনি এই সংগঠক  অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন। মরহুম সি এম তোফায়েল সামী  সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের  বাহাদুরপুর গ্রামের ঐতিহ্যবাহি  চৌধুরীবাড়ির সন্তান। তার ছোট ভাই বাংলাদেশের বিশিষ্ট কূটনৈতিক  সিএম শফি এবং অপর ভাই  বিশিষ্ট ব্যাংকার কয়েছ সামি।  তাদের পূর্বপুরুষদের জমিদারি থাকায় এদতঅঞ্চলের  শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে  তিনি সহ পরিবারের বিশেষ অবদান রয়েছে। ব্যক্তিগতভাবে  সি এম তোফায়েল সামী অত্যন্ত সজ্জন এবং সৃজনশীল মানুষ হিসাবে সুপরিচিত। তার  যাপিত জীবনসহ সেই সময়ে দেখা ও নানা ঘটনার অভিজ্ঞান নিয়ে একটি আত্নস্মৃতি উৎস প্রকাশন থেকে প্রকাশের প্রস্তুতি চলছে। সি এম তোফায়েল সামী  পান্ডুলিপির  প্রায় শেষ  পর্যায়ের সংযোজন-বিয়োজনের কাজ করছিলেন বলে ৫২বাংলাকে জানিয়েছেন  এর প্রকাশক গবেষক মোস্তফা সেলিম। আগামীকাল বুধবার ৭ ডিসেম্বর ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ যোহর জানাযা অনুষ্ঠিত হবে । পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। ৫২বাংলা টিভির শোক: বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার সি এম তোফায়েল সামী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে  যুক্তরাজ্য থেকে পরিচালিত ৫২বাংলা টিভি পরিবার। এক শোক বার্তায়   বিশিষ্ট সংগঠক, বিশেষ করে সিলেট বিভাগের  শিক্ষা,সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে তার দূরপ্রসারী চিন্তা ও কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।