ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

ডুমুরিয়ায় তরমুজ গুড় উৎপাদন করে তাক লাগিয়ে দিলেন কৃষক মৃত্যঞ্জয় মন্ডল

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০৩:৫৮ পিএম

ডুমুরিয়ায় তরমুজ গুড় উৎপাদন করে তাক লাগিয়ে দিলেন কৃষক মৃত্যঞ্জয় মন্ডল
খুলনা ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ছোটবন্দ গ্রামের এক তরুণ কৃষক মৃত্যঞ্জয় মন্ডল কৃষি বিভাগের সহযোগিতায় প্রথম বারের মত তরমুজ থেকে গুড় উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি ২০১০ সাল থেকে সিজন/অফসিজন তরমুজ চাষ করে আসছেন। পরপর ১২ বছর তরমুজ চাষ করে এলাকায় সফল তরমুজ চাষী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বরাবরই তরমুজ উচ্চ মূল্যের ফসল, তবে কিছু কিছু তরমুজ আকার আকৃতিতে কিছুটা ছোট হয়ে যেটা বাজারে বিক্রয়ের অযোগ্য হয়ে থাকে।যেটা এলাকায় ক্যাট নামে পরিচিত। এগুলো কোন ক্রমে বিক্রি হয়না। অনেক সময় মাঠেই নষ্ট হয়ে যায়। কোন কোন সময় বৃষ্টিতে পঁচে এগুলোর দূর্গন্ধ সৃষ্টি হয়। মৃত্যুঞ্জয় মন্ডল ঐ সমস্ত ছোট তরমুজ বা ক্যাট নিয়ে ৩ বছর যাবৎ গবেষণা করতে থাকে।অবশেষে ২০২১ সালেল ২২ই সেপ্টেম্বর কোন রকম উন্নত প্রযুক্তি ছাড়া একেবারে দেশিয় প্রযুক্তিতে ক্যাট তরমুজ কেটে ভিতরের লাল অংশ বের করে, নেটের মাধ্যমে নির্যাশ/রস বের করে উনুনে জালিয়ে গুড় তৈরি করেন। প্রাকৃতিক উপায়ে তৈরি এ গুড় অত্যন্ত সুস্বাদু এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। সরজমিনে পরিদর্শন কালে মৃত্যঞ্জয় মন্ডল বলেন ''তরমুজের রসে মিষ্টতা থাকার কারনে আমার মনে হয়েছিল এর থেকে গুড় তৈরি করা সম্ভব এবং আমি সেটা চেষ্টা করে সফলতা পেয়েছি। আমি এপর্যন্ত প্রায় ৮ থেকে ১০ কেজি গুড় তৈরি করেছি।আমি নিজে, গ্রামের প্রতিবেশী, উপজেলা কৃষি অফিসারসহ অনেককেই খাওয়াছি। উনারা সকলেই প্রশংসা করেছেন। এমনকি গ্রামের কিছু লোক তিনশত টাকা কেজি দরে কিনতে চেয়েছেন। আগামীতে আমি তরমুজ থেকে গুড় উৎপাদন আরও বৃদ্ধি করব।'' মৃত্যঞ্জয় মন্ডল আরও বলেন গুড় উৎপাদনের খবর শুনে আশেপাশের গ্রাম থেকে প্রতিদিন শত শত লোক দেখতে আসছে কিভাবে তরমুজ থেকে গুড় উৎপাদন করা হয়। এবং এলাকার অনেক কৃষক আগামি তরমুজের সিজনে তরমুজ চাষ করে গুড় উৎপাদন করে বাজারজাত করার কথা ভাবছেন।কথা বলছিলাম সাহস ইউনিয়নের ছোটবন্দ গ্রামের একজন কৃষক শিবপদ মন্ডলের সঙ্গে তিনি বলছিলেন 'আমি প্রায় প্রতিদিনই মৃত্যঞ্জয় মন্ডলের তরমুজ থেকে গুড় তৈরির দৃশ্য দেখতে আসি।এবং আমি আগামি সিজনে তরমুজ থেকে গুড় তৈরি করার চিন্তাভাবনা করছি।' সাবেক ইউপি সদস্য রণজিৎ মন্ডল বলছিলেন ডুমুরিয়া কৃষিবান্ধব হওয়ায়। সাহস ইউনিয়নের প্রতান্ত এলাকার মৃত্যঞ্জয় মন্ডল পৈত্রিক সুত্রে কৃষি পেশায় জড়িত। সে বিভিন্ন সময়ে নুতন কিছু করার প্রত্যয়ে সর্বসময় এগিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় তরমুজ থেকে গুড় উৎপাদন করতে সক্ষম হয়েছে।আমি তার কাছ থেকে কয়েককেজি তরমুজ গুড় কিনতে আগ্রহী প্রকাশ করায়।মৃত্যঞ্জয় মন্ডল আমাকে আশ্বাস দিয়েছে আগামিতে আমাকে তরমুজ গুড় তৈরি করে দিতে। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এটি কৃষিতে এক দারুণ অর্জন। আমাদের দেশের গুড় শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। একদিকে তাল, খেজুর গাছের সংখ্যা অপরদিকে গাছির সংখ্যা কমে যাচ্ছে। ফলে, অদুর ভবিষ্যতে গুড় শিল্প হুমকির দিকে চলে যাচ্ছে। আমাদের উপকূলীয় লবণাক্ত এলাকা তরমুজ চাষের অত্যন্ত উপযোগী। আমাদের সিজনে কৃষক অনেক সময় ন্যয্যমূল্য পায়না এবং তরমুজের ক্যাটগুলো বিক্রি হয়না। আমার বানিজ্যিক ভাবে ঐ তরমুজ নিয়ে গুড় তৈরি করলে কৃষক একদিকে যেমন তার উৎপাদিত পণ্যের ন্যয্য মূল্য পাবে, অপরদিকে ফসল অপচয় রোধ হবে। আমরা মৃত্যুঞ্জয়ের মত কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শণী এবং মাঠে পরামর্শসহ অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছি। আগামীতে এটি আরও বৃদ্ধি পাবে।