ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

গোলাপগঞ্জ উপজেলা নিসচার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০৫:০১ এএম

গোলাপগঞ্জ উপজেলা নিসচার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান
নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে সড়ক দুর্ঘটনায় নিহত অসহায় দুটি পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার ( ৯ অক্টোবর) বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত অসহায় পরিবারের বাড়িতে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু-বিস্কুটসহ অন্যান্য খাদ্য সামগ্রী। ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবসকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খাদ্য সহায়তা প্রদান করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মো. সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান, প্রচার সম্পাদক মো: শাহ আলম, জাতীয় যুব সংহতি গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি জমির উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ২০১৮ সালের ১১ আগষ্ট উপজেলার হেতিমগঞ্জ মোল্লারগাঁও নামক স্থানে অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সুরুজ আলী ও তার আপন বড় ভাই তরমুজ আলী এবং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমাব সহ ৩ জন নিহত হন।