ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বড়লেখায় দুটি সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের সিলিং ফ্যান বিতরণ  

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২১, ০২:০১ এএম

বড়লেখায় দুটি সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের সিলিং ফ্যান বিতরণ  
চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে  ও বড়লেখা মানবসেবা সংস্থার দাতা সদস্যবৃন্দের অর্থায়নে ও বড়লেখা মানবসেবার ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত কয়েকটি পরিবারের মাঝে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর সোমবার বিকালে বড়লেখা পৌর শহরস্থ বড়লেখা মানবসেবা সংস্থার অস্থায়ী কার্যালয়ে বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য জামিল আহমদের সভাপতিত্বে ও ব্যাংকার আমিনুল বাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য (প্যানাল চেয়ারম্যান) আবু আহমদ হামিদুর রহমান শিপলু। বিশেষ অতিথি  ছিলেন শিক্ষক জাকির হোসেন, পৌর কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শাহাব উদ্দিন, সমাজসেবক জাহিদ হাসান জাবেদ ও সমাজকর্মী আব্দুস সহীদ, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বড়লেখা মানবসেবা সংস্থার কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন আহমদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বড়লেখা মানবসেবা সংস্থার মানবিক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন এই সংগঠন দুই বছর থেকে বড়লেখা উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা, নগদ অর্থ প্রদান, শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র  বিতরণ, করোনাকালে মানুষকে আর্থিক অনুদান, খাদ্য সহ উপজেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে মানুষকে সহযোগিতা করে আসছে। আগামী দিনেও তাদের এমন মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে আশা করেন। সংগঠনের স্থায়ী কমিটির সদস্য জামিল আহমদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। সংগঠনের দায়িত্বশীলরা বড়লেখা ফাউন্ডেশন Uk ( চ্যারেটি রেজিঃ ১১৯১৫৯৩) ও বড়লেখা মানবসেবা সংস্থার দাতা সদস্যবৃন্দদের কৃতজ্ঞতা প্রকাশ করেন ।