ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

নেত্রকোণার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স, শাড়ী ও চা পাতা জব্দ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১ পিএম

নেত্রকোণার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স, শাড়ী ও চা পাতা জব্দ
নেত্রকোণার ভারতীয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৬৩ লক্ষ ২৪ হাজার ৯৭০ টাকা মুল্যমানের ভারতীয় বিভিন্ন রকমের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দৃকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৫২০ কেজি (৬২ বস্তা) চা পাতা, ২০ পিস হিরা লেহেঙ্গা, ১০০ পিস লতিকা শাড়ী, ৭৯ পিস প্রিয়া থ্রিপিস, ৫০ পিস নরমাল থ্রিপিস, ৮০৪০ পিস স্কীন শাহীন ক্রীম, ৫৭০ পিস ফেয়ার এন্ড লাভলী, ৩১৬ পিস পন্ডস ফেস ওয়াস, ৩২৮০ পিস ক্লিন কেয়ার ফেস ওয়াস, ৬০ পিস ফগ বডি স্প্রে, ৪৪০ পিস ফেমা সাওয়ার জেল ও ৩০৯ পিস পন্ডস হোয়াইট বিউটি ক্রীম। তবে পৃথক পৃথক অভিযানে কোন চোরকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলাবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এএসএম জাকারিয়া। তিনি সাংবাদিকদের জানান, দুর্গাপুর উপজেলার লক্ষীপুর ও ভরতপুুর এলাকা হতে জব্দকৃত শাড়ী ও কসমেটিক্স সিজার মূল্য ৫১ লক্ষ ৯০ হাজার ৯৭০ টাকা এবং কলমাকান্দার লেংগুরা নাম স্থান হতে জব্দকৃত ২৫২০ (৬২ বস্তা) কেজি চা পাতার মূল্য ১১ লক্ষ ৩৪ হাজার টাকা। ভারতী এসব পণ্যের মধ্যে চা পাতা ধ্বংসের জন্য ৩১ বিজিবির সদরে কার্যালয়ে রক্ষিত আছে। অন্যান্য চোরাচালানকৃত ভারতীয় পণ্য জেলা কাষ্টমস অফিসের জমা দেয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।