ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

গোলাপগঞ্জে ২ পরিবারের সংঘর্ষে নিহত ১ আহত ১৫ গ্রেফতার ৮

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩ পিএম

গোলাপগঞ্জে ২ পরিবারের সংঘর্ষে নিহত ১ আহত ১৫ গ্রেফতার ৮
গোলাপগঞ্জে (সিলেট) ছেলে মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে নিয়ে ২ পরিবারে মধ্যে সংঘর্ষের ঘটনায় সত্তরোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে উচাবাড়ী মসজিদ প্রাঙ্গনে ঘটে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানাযায় ওই এলাকার মরহুম তফই আলীর ছেলে আসাদ আলীর (২৩) সাথে একই এলাকার তছির আলীর মেয়ে সীমা আক্তারের (১৮) সাখে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে উভয় পক্ষের স্বজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করে। বৃহস্পতিবার রাতে উচাবাড়ী মসজিদ প্রাঙ্গন দিয়ে আসাদ আলী যাওয়ার পথে মেয়ের স্বজন তার গতিরোধ করে ওই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মরহুম আওলাদ আলীর ছেলে ছলমান আলী (৭১) নামে ছেলে পক্ষের সত্তরোর্ধ বৃদ্ধ মারাত্বক আহত হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫জন লোক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে আফতাব আলী (৫০) ও লায়েক আহমদ (৩০) নামে আহত দুইজন পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা চলছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুপুর চক্রবর্তী প্রতিবেদকে জানান। গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ২ পক্ষের ৮জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পূণরায় কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক জাহাঙ্গী আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে । আটক ৮ জনকে কোর্টে চালানা করা হয়েছে।