ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

হার্ট ফাউন্ডেশন সিলেটের ষষ্ট তলা নির্মাণের সভা: ২০ সেপ্টেম্বর দাতাদের সার্টিফিকেট প্রদানের সিদ্ধান্ত

প্রকাশিত: ০১ আগস্ট ২০২১, ০৪:২৯ পিএম

হার্ট ফাউন্ডেশন সিলেটের ষষ্ট তলা নির্মাণের সভা: ২০ সেপ্টেম্বর দাতাদের সার্টিফিকেট প্রদানের সিদ্ধান্ত
যুক্তরাজ্যের ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের ষষ্ট তলা নির্মাণে যুক্তরাজ্যের দাতা সদস্যদের আরো সহযোগিতায় কীভাবে প্রকল্পটি সফল করা যায়, এ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০ সেপ্টেম্বর রয়েল রিজেন্সি হলে দাতাদের সম্মাননা সার্টিফিকেট প্রদান এবং নতুন পুরাতন স্থায়ী দাতাসদস্যদের সহযোগিতার বিষয়টিও আলোচনা হয়। এফএনএইচএফএসের চেয়ারম্যান মাহমুদুর রশীদ এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সম্পাদক (হার্ট ফাউন্ডেশন সিলেটের নির্বাহী সদস্য) মিছবাহ জামাল। এতে প্রধান বক্তা ছিলেন হাসপাতালের ষষ্ট তলা প্রকল্পের যুক্তরাজ্যস্থ প্রধান, চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, যুক্তরাজ্য উপদেষ্টা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম ইয়াকুব ও যুক্তরাজ্য উপদেষ্টা কমিটির সভাপতি এম এ আহাদসহ সকল প্রয়াতদের মাগফেরাত কামনা করা হয়। সভায় জানানো হয়, পরবর্তী জুম প্লাটফরমের আলোচনায় নতুন পুরাতন দাতা সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। এতে আশা প্রকাশ করা হয়, দুই শ পঞ্চাশ বা প্রয়োজনে ততোধিক দাতা সদস্যদের আসন থাকবে এবং ষষ্ট তলা প্রকল্পের দাতাসদস্য সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও হালকা বিনোদনসহ ডিনারের আয়োজন থাকবে। এতে সকলকে স্বাগত জানান যুগ্ম সম্পাদক মনসুর আহমদ খান। সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সিলেট থেকে ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আবু তালেব মুরাদ, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক এস আই আজাদ আলী ও ফাউন্ডেশনের ডিরেক্টর ও সিইও কর্নেল (অব) শাহ আবিদুর রহমান। জুম সভায় গুরুত্বপূর্ণ মতামত রাখেন দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি ইউকে বিসিসিআই ডিরেক্টর এম এ গণি, আয়েশা খানম, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম রব্বানী রুহি আহাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার আলাউদ্দিন আহমেদ, নারী সম্পাদক ডাক্তার হালিমা বেগম আলম, ডাক্তার চন্দন আলম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, দর্পণ সম্পাদক রহমত আলী, এফ এনএইচএফএস ইউকে উপদেষ্টা  কমিটির সভাপতি এম শামস উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহিব চৌধুরী, প্রেস সেক্রেটারি আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, ইউকে কমিটির ইসি মেম্বার শেখ ফারুক আহমেদ, সমাজসেবা সম্পাদক ইসলাম উদ্দিন, দাতা সদস্য মল্লিক শাকুর ওয়াদুদ, অনুপম নিউজ ২৪-র সম্পাদক ও দাতা সদস্য মুহিব উদ্দিন চৌধুরী, দাতা সদস্য আব্দুস সামাদ সুহেল চৌধুরী, কোষাধ্যক্ষ আবদাল মিয়া, যুক্তরাজ্য উপদেষ্টা বোর্ডের ডাক্তার মোশাররফ হোসেন, দাতা সদস্য রজিমুন্নেছা রুমা আহাদ, দাতা সদস্য সাব্বির হোসেন, দাতা সদস্য গোলাম রসুল মুহি আহাদ, দাতা সদস্য সিদ্দিকুর রহমান জয়নাল প্রমুখ। পরিশেষে ষষ্ঠ তলা বাস্তবায়নের সাথে সাথে সিলেটে হাসপাতালের  রিসেপশনের কাছেই ডোনার জোনে পুরাতন দাতা সদস্যদের পাশাপাশি ষষ্ট তলা প্রকল্পের সকল দাতাদের নাম স্থায়ীভাবে স্থাপনের সিদ্ধান্ত হয়। জুম সভায় পরিচালক ও সিইও শাহ আবিদুর রহমান বলেন, আগামীতে সিলেটে ইসি কমিটির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য সম্পাদক মিছবাহ জামালের লিখিত প্রস্তাবনা বাস্তবায়নের জন্য গৃহিত হবে ও আগামীতে সকল জরুরি বিষয় সকলের অবগতির জন্য গ্রুপে জানানো হবে।