ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

৩০০ আসনে ৩০৫৬টি মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:২৫ এএম

৩০০ আসনে ৩০৫৬টি মনোনয়নপত্র দাখিল
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে ৩০৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা যায়। এর মধ্যে অনলাইনে মনোনয়ন জমা পড়েছে ৩৯টি। এদিকে, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও কোথাও কোথাও শোডাউন ও শোভাযাত্রা বা মিছিল দেখা গেছে। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর চারদিনের মাথায় কমিশন নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল দেয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা বাছাই ২ ডিসেম্বর। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর ও ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। এ হিসাবে বুধবার বিকাল ৫টায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়। এবারের নির্বাচনে দেশের নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের প্রায় সব দলই অংশ নিচ্ছে বলে ইসি সূত্রে জানা গেছে। তবে, বেশিরভাগ দলই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করছে। ২০১৪ সালের নির্বাচন বর্জন করলেও এবারের নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই আসনে। আসন দু’টি হলো গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ)। অবশ্য রংপুর-৬ আসনে আওয়ামী লীগের হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনা বর্তমানে টুঙ্গিপাড়া-৩ আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের নির্বাচনে তিনি গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে বিজয়ী হন। পরে তিনি রংপুর-৬ আসন ছেড়ে দিলে সেখানে উপ-নির্বাচনে শিরীন শারমিন নির্বাচিত হন। বর্তমানে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এগুলো হলো—বগুড়া-৬ (সদর) ও ৭ (গাবতলী-শাজাহানপুর) এবং ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া)। তবে, উচ্চ আদালতের আদেশে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া অনেকটা অনিশ্চিত থাকায় খালেদা জিয়ার জমা দেওয়া প্রতিটি আসনেই দলের বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বগুড়া-৬ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোরশেদ মিল্টন ও ফেনী-১ আসনে যুবদল নেতা রফিকুল ইসলাম মজনু। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এরশাদের পক্ষে প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দেন। এরশাদ বর্তমানে রংপুর-৩ আসনের সংসদ সদস্য। ২০১৪ সালের নির্বাচনে তিনি ঢাকা ১৭ আসনে মনোনয়নপত্র জমা দিলেও শেষ সময়ে তা প্রত্যাহার করে নেন। বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা ও এইচএম এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) ও ৭ (ত্রিশাল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্তমানে ময়মনসিংহ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার চেয়ারম্যান ড. একিউএম বদরুদৌজা চৌধুরী নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।