ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

ক্রীড়াঙ্গনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৭:৪১ পিএম

ক্রীড়াঙ্গনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
একাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নৌকা মার্কা নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছিলেন ক্রীড়াঙ্গনের শতশত মানুষ। রোববার চিঠি বিতরণের প্রথম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রীড়াঙ্গনের যাদের ভাগ্য খুলেছে তারা হলেন : ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার (মাগুরা-২), সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), আবাহনী লিমিটেডের পরিচালক, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম (রাজশাহী-৬), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), আবাহনীর পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল (কুমিল্লা-১০), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), সাবেক অ্যাথলেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি (গাইবান্দা-২), জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১)। জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ (যশোর-৩), আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান (ঢাকা-১), বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি কর্ণেল ফারুক খাঁন (গোপালগঞ্জ-১), ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বীর বাহাদুর (বান্দরবান)।