ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

বিএনপি'র লন্ডন কানেকশন অব্যাহত

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৫:৫৫ পিএম

বিএনপি'র লন্ডন কানেকশন অব্যাহত
স্কাইপ বন্ধ থাকলেও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার তৃতীয় দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে সংযুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু হয়।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগে ধানের শীষ প্রতীকে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আজ। মনোনয়ন বোর্ডে সাক্ষাৎ দিয়ে ফিরে আসা কয়েকজন সম্ভাব্য প্রার্থীদের অনেকেই বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন। তারা জানিয়েছেন গত দুই দিনের মতো মঙ্গলবারও মনোনয়ন বোর্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত রয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন বোর্ডের অন্য সদস্যদের মতো তিনিও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন। দিচ্ছেন নানা দিক নির্দেশনা। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রাখার ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার কড়া নির্দেশ দিচ্ছেন তিনি। ফেনি-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র সাবেক সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, মনোনয়ন বোর্ডে তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। মনোনয়ন পেলে ধানের শীষ প্রতীক মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’ আবদুল লতিফ জনি বলেন, `ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অব্দি বিপদে আপদে বিএনপির সঙ্গে আছি। সেই বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে–এটাই আমার প্রত্যাশা। আর যদি না দেয়, তাহলে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব।’ নোয়াখালী -২ আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক পাঁচ বারের এমপি, বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, `দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কড়া নির্দেশ- মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। তার এই নির্দেশ আমি অনুসরণ করব। আমার আসনে অন্য যারা প্রার্থী হতে চান, আশা করি তারাও এটা অনুসরণ করবেন।’ ফেনী-৩ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী শাহানা আক্তার শানু বলেন, বড় স্ক্রিনে তারেক রহমান ছিলেন। তিনি কীভাবে সংযুক্ত হয়েছেন তা আমার জানা নেই। তবে আছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। গত রোববার (১৮ নভেম্বর) থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। প্রথম দিন রংপুর-রাজশাহী, দ্বিতীয় দিন বরিশাল-খুলনা, আজ তৃতীয় দিন চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকাল শেষ দিন ঢাকা-ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।মঙ্গলবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বিভাগের ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের দিয়ে সাক্ষাৎকার শুরু হয়। আগামীকাল (বুধবার) ঢাকা ও ময়নসিংহ বিভাগ এবং বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ পর্ব শেষ হবে। সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।সাক্ষাৎকার গ্রহণের তৃতীয় দিন গুলশান কার্যালয় এবং এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।