ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

সিলেট বিভাগের শ্রেষ্ঠ থানা গোলাপগঞ্জ ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোলাপগঞ্জের ওসি

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০১:১০ এএম

সিলেট বিভাগের শ্রেষ্ঠ থানা গোলাপগঞ্জ ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোলাপগঞ্জের ওসি
সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ ২০২১  তারিখ পর্যন্ত ডিআইজি, সিলেট রেঞ্জ কর্তৃক সিলেট রেঞ্জের সকল জেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালনার ঘোষনা করেন। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ সর্বমোট ১৬ টি ক্যাটারিগরিতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। ডিআইজি, সিলেট রেঞ্জের ঘোষিত বিশেষ অভিযানে মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ সর্বমোট ১৬ টি ক্যাটারিগরিতে বিশেষ অবদান রাখায় ডিআইজি, সিলেট রেঞ্জের উচ্চ পর্যায়ের মূল্যায়ন কমিটি বিশেষ অভিযানের ঘোষিত ১৬ টি ক্যাটাগরিতেই বিভাগের(রেঞ্জের) চারটি জেলার ৪২ টি থানার মধ্যে থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে নির্বাচিত করেন। ২৩ মার্চ  রেঞ্জ ডিআইজি, সিলেট এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, সিলেট মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর হাতে সিলেট বিভাগের(রেঞ্জ) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো: গিয়াস উদ্দিন আহমদ, পিপিএম(সেবা), আরআরএফ কমান্ড্যান্ট(পুলিশ সুপার) মাহমুদুর রহমান, পিপিএম, পুলিশ সুপার (সুনামগঞ্জ জেলা) মো: মিজানুর রহমান, পুলিশ সুপার(এডমিন এন্ড ফিন্যান্স, রেঞ্জ ডিআইজির’র কার্যালয়) নুরুল ইসলাম, পুলিশ সুপার(মৌলভীবাজার) মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার(সিলেট) মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার(হবিগঞ্জ) মোহাম্মদ উল্ল্যা, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, পুলিশ সুপার(অপারেশন্স এন্ড ট্রাফিক, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) জেদান আল মুসা, সহ সিলেট রেঞ্জের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ। এদিকে রেঞ্জ ডিআইজি সিলেটের মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন তাঁর এই সাফল্যে গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সমন্বিত এবং ঐকান্তি প্রচেষ্টার ফল। এছাড়াও তিনি বিশেষ অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করায় গোলাপগঞ্জ মডেল থানা এলাকার সকল জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।