ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন করেছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৭:২২ পিএম

বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন করেছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন
ডুমুরিয়া উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন করেছে।  এ দিবস উপলক্ষ্যে তোপধ্বনী, স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়দদু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। মাস্টার শফিকুল আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক, থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান ও ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মদ,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার প্রমূখ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ডুমুরিয়া থানা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।