ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

গোলাপগঞ্জে ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ০১:৩৭ এএম

গোলাপগঞ্জে ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতা সম্পন্ন
গোলাপগঞ্জে (সিলেট) বিপুল উৎসাহ উদ্দীপনায় ‌মধ্য দিয়ে সর্ব মহলের মানুষজনের সতস্ফূর্ত অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সেনাবাহিনীর সিলেট অঞ্চলের ১৭ পদাতিক ডিভিশনের পরিচালনায় পাঁচ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা গোলাপগঞ্জ চৌমুহনী থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় সম্মূখে এসে শেষ হয়। সকাল ৮টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতার শুরু হয়। এতে উপজেলার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ স্বতস্ফূর্ত অংশ গ্রহণ করেন। শতশত মানুষ গন্তব্য গোলাপগঞ্জ প্রেসক্লাব অভিমুখে যাত্রা শুরু করেন। তখন দেখাযায় রাস্তার দুই পাশে উৎসুক জনতা দাড়িয়ে হাততালি দিয়ে উৎসাহ প্রদান করেন। আবার অনেকে এসে ম্যারাথন দৌঁড় প্রতিযোগতায় মিশে যান। আবার অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে উৎসাহ প্রদান করেন। ম্যারাথনে অংশ গ্রহণ করেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সেনাবাহিনীর ক্যাপ্টেন আল ইমরান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, আব্দুল মোহাইমিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী, ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাব কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুর, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, মাহফুজ আহমদ চৌধুরী, হাজী জছির আলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আজমল হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা সুহেল আহমদ, শাহরিয়ার লস্কর শিপু, জুয়েল আহমদ, সাংবাদিক খালেদ হোসেন, সুলতান আবু নাসের, ছাকিব আল মামুন, ফারহান মাসুদ আফছর, প্রমুখ। পরে ম্যারাথন প্রতিযোগীতার গন্তব্য গোলাপগঞ্জ প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলসাইন্দ হাফিজিয়া মাদরাসার সুপার মাওলানা আব্দুল গফুরের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরুবহওয়া অনুষ্টানে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সেনাবাহিনীর ক্যাপ্টেন আল ইমরান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মহলিা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধূরী, সহ-সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ। সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই ম্যারাথনের মাধ্যমে আমরা বিশ্ব রেকর্ড সৃষ্টি করবো এবং বঙ্গন্ধুর আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেব। সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নেব এই হোক আমাদের অঙ্গীকার। বক্তারা এই ম্যারাথনের আয়োজক বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।