ভারতের বিভিন্ন জেলে দীর্ঘদিন সাজা ভোগ করে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। বুধবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্থল বন্দর স্টেশন দিয়ে তারা দেশে প্রবেশ করেন। দেশে ফেরত বাংলাদেশিরা হলেন, মো. সাদ্দার আলী, পিটু মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মো. বাড্ডু মিয়া, সনজিত চন্দ্র দাশ, মো. হাছান বিশ্বাস। তারা সবাই বিভিন্ন জেলার বাসিন্দা। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেন এ ছয় বাংলাদেশি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা যায়, বিজিবি-বিএসএফের সমন্বয়ের মাধ্যমে আসামের গোয়াহাটি বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতা এবং ভারতে আসাম রাজ্যের একান্ত সহযোগিতায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। দেশে প্রবেশের আগে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ৬ নাগরিকের শরীরে করোনা উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এ সময় বিজিবি-৫২ ব্যাটালিয়নের বড়গ্রাম কোম্পানি কমান্ডার, বিয়ানীবাজার থানা পুলিশসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার
-
জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট, মধ্যপ্রাচ্যে বাড়ছে না
-
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর
-
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার?
-
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি