ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

গোলাপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৬:৪৩ পিএম

গোলাপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
পারিবারিক কলহের জের ধরে সিলেটের গোলাপগঞ্জে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রীর। বুধবার (৩ মার্চ) উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁও-এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী দানা মিয়া (৩৪) কান্দিগাঁও-এর সুনা মিয়ার ছেলে। নিহত স্ত্রীর নাম লাকি বেগম (২৩)। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘাতক স্বামী দানা মিয়াকে ছুরিসহ আটক করেছে । এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দানা ও লাকির মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই মাঝে তারা দু সন্তানের জন্ম দেন। বর্তমানে তাদের ৫ বছরের এক মেয়ে ও ৩ বছরে এক ছেলেসন্তান রয়েছে। বুধবার পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে দুপুর ১টার দিকে দানা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাকিকে উপর্যপুরি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই লাকি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতককে থানায় নিয়ে আসাছে এবং লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।