ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

সিলেটের দক্ষিণ সুরমায় বাসের সংঘর্ষ: ৯ জন নিহত

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০০ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় বাসের সংঘর্ষ: ৯ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়ক দক্ষিণ সুরমার রশিদপুরে নামক স্থানে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় অর্থশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। আর নিহত হয়েছেন ৯ জন। তাদের মধ্যে দুই গাড়ির চালক,হেল্পার ও চিকিৎসক। তারা হলেন- এনা পরিবহনের চালক মনজু আহমদ মনজু ,হেল্পার জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, সিলেটে উইমেন্স মেডিক্যাল কলেজের লেকচারার ড.আল-মাহমুদ সাদ ইমরান খান। আহত রয়েছেন ওই চিকিৎসকের স্ত্রী ড.শারমিন আক্তার অন্তরা। এছাড়াও আরও অনেকেই আহত রয়েছেন। জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে রশিদপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব, ১৫-৩১৭৬, সিলেট থেকে ঢাকামুখি এনা পরিবহন ঢাকা মেট্রো ব,১৪-৭৩১১ লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান,ঢাকা থেকে আসার সময় বার বার গাড়ির চালক ওভারটেক করছিলেন। তিনি কয়েকবার সর্তক করেছিলেন। কিন্তু কথা শুনেননি। সুমন নামে আরেকজন জানান, গাড়িতে যাত্রী ছিলেন ২৮জন। তাদের সবাই আহত হয়েছেন।