ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

  শহীদ দিবসে সিলেটে ভাই-বাডিস স্যোশাল অরগানাইজেশানের রক্তদান কর্মসূচি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৭ পিএম

  শহীদ দিবসে সিলেটে ভাই-বাডিস স্যোশাল অরগানাইজেশানের রক্তদান কর্মসূচি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সিলেটে ‘ভাই-বাডিস সোস্যাল অর্গানাইজেশন’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর মিরাবাজার (আগপাড়া) সিলেট সিটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ক্যাম্প স্থাপন করে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল কর্মসূচি উদ্বোধন করেন। বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক- সিলেটভিউ২৪-এর সম্পাদক  শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শুভ, সন্ধানী কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মিলন এবং সিওমেক সন্ধানীর সভাপতি আফরিন জাহান আইয়ুব। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র  সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট সিটি স্কুল এন্ড কলেজের সহসভাপতি মো. আবু আইয়ুব আনসারি ও সিওমেক সন্ধানী ইউনিট। ভাই-বাডিস সোশ্যাল অর্গানাইজেশন’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাওন, রাকিব, মুরাদ, তানজিল, আফনান, ওয়াসিফ, সাজু, সাফওয়ান, মাজেদ, সুন্নাহ, উপল, জাকি, এলিজা, মাহদি, মাহির, দিপ্ত, খুবায়েব, কাজি সামি ও রিফাত প্রমুখ। দিনব্যাপী এ কার্যক্রম চলাকালে ৩১ জন ডোনার স্বেচ্ছায় রক্তদান করেন। পরে সংগৃহীত রক্ত মানবতার সেবায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সন্ধানী ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।