ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

আজ কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৪ এএম

আজ কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নেত্রকোণার কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নামে প্রার্থীগণ। উপজেলার গুরুত্বপূর্ন মোড়গুলোতে বেশ কিছুদিন ধরেই শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি সম্বলিত বিভিন্ন ধরনের ফেস্টুন ও ব্যানার। দিন নেই, রাত নেই চলছে নির্বাচনী প্রচারনা। দীর্ঘদিন পর কদর বাড়ছে ভোটারদের। এ নির্বাচনে কারা হবেন বিজয়ী এনিয়ে পাড়া-মহল্লায় চায়ের দোকানগুলোতেও শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। জমে উঠেছে প্রবীন-নবীনদের মধ্যে নির্বাচনী লড়াই। কোলাকুলি, কুশল বিনিময়, সৌহার্দ্য, ভালোবাসায় একে অপরের মন জয় করার মধ্য দিয়ে কেটেছে প্রার্থীদের দিন রাত। কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে এই সমিতির যাত্রা শুরু হয়। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এই সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩১ টি পদের মধ্যে চারটি পদে নির্বাচন হবে। আর এ চারটি পদে প্রার্থী হয়েছেন ১০ জন। সভাপতি পদে হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফা ও কাজল দে সরকার, সাধারণ সম্পাদক পদে মো. শাহবাজ মিয়া, হাজী মো. রুস্তুম আলী ও মো. আশাদুজ্জামান এরশাদ, সাংগঠনিক পদে জাফর আহমেদ, চঞ্চল কান্তি রায় ও সুজিত সাহা, কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান নূরু ও পল্লী চিকিৎসক প্রণব কান্তি তালুকদার। এ নির্বাচনে ৬৯৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করার কথা রয়েছে। অর্ন্তবর্তীকালীন নির্বাহী ও নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন কেশব কুমার বণিক, দুলাল মীর, সেলিম রেজা, যাদব সরকার, সুমন খান। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কেশব কুমার বণিক ৫২ বাংলাটিভিকে জানান, ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।