ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

কলমাকান্দায় সায়মা ওয়াজেদ পুতুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ০১:৫৫ এএম

কলমাকান্দায় সায়মা ওয়াজেদ পুতুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নেত্রকোনার কলমাকান্দায় সায়মা ওয়াজেদ পুতুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় গ্রীনটাচ দল কে ২-১ গেইমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কলমাকান্দার বঙ্গবন্ধু পাঠাগার দল । খেলায় উপজেলার মোট ১৬ টি দলের অংশগ্রহণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি ফ্রিজ ও রানার আপ দলের মধ্যে একটি এলইডি টেলিভিশন পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা । টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট মো. মিজানুর রহমান সেলিম, ক্রীড়া অনুরাগী পাভেল বিশ্বাস, আয়োজক রাসেল খান, আয়োজকবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও শিক্ষক প্রবীর কুমার সরকার প্রদীপ। উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর শুক্রবার  রাতে 'সুস্থ দেহ, সুন্দর মন, গড়ে তুলে ক্রীড়াঙ্গন' – এ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সায়মা ওয়াজেদ পুতুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।