ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

ভয়েস অফ কুরআন ২০২০ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫ পিএম

ভয়েস অফ কুরআন ২০২০ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন
সিলেট বিভাগের হুফফাযে কুরআনদের অনলাইন ভিত্তিক হিফযুল কুরআন প্রতিযোগিতা ভয়েস অফ কুরআন ২০২০ এর পুরষ্কার প্রদান অনুষ্ঠান ২৭ ডিসেম্বর রবিবার সিলেটের অভিজাত হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে।
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারী হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসার (অব.) অধ্যক্ষ শায়খুল হাদীস হযরত আল্লামা হাবিবুর রহমান, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
ভয়েস অফ কুরআনের তত্ত্বাবধায়ক হাফিয নজম উদ্দিন আহমদের কর্ম পরিকল্পনায় খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাহফুজ আল মাদানী ও হাফিয মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বাহা’র সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দাইপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ছরওয়ারে জাহান, হলিয়ার পাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সভাপতি জনাব আখতার হোসাইন জাহেদ, সাংগঠনিক সম্পাদক জনাব মুজতবা হাসান চৌধুরী নোমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ইউকে লোটন শাখার দায়িত্বশীল মাওলানা আবুল কাশেম, মাসিক অভিযাত্রিকের সম্পাদক কবি মাওলানা রফীকুল ইসলাম মুবীন।
সেরা দশের প্রথম হাফিয হাফিজ আহমেদের কুরআন তিলাওয়াত ও সবুজ কুড়িঁ শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক মামুনুর রশীদের ইসলামি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথিগণ বলেন, পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থ বা এমন কোন বই নেই যা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করতে সক্ষম হয়েছে। কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যাদের অন্তরে পবিত্র গ্রন্থ আল কুরআন বিদ্যমান রয়েছে। অন্তরে বিদ্যমান রত হাফেযের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ স্থান নির্ধারন করে রেখে দিয়েছেন। দুনিয়াতেও তাদেরকে সবাই সম্মানের চোখে দেখে। করোনা কালীন বিপর্যয়ে ভয়েস অভ কুরআন এরকম একটা প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান আয়োজনের ফলে ছোট ছোট বাচ্চারা কুরআন হিফযের প্রতি উৎসাহিত হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সহ সভাপতি জনাব মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান, পাঁচ ভাই রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী শাহিন আহমদ, রাখালগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিয মাওলানা মঞ্জুর আহমদ, ইমাম বাড়ি হাফিযিয়া মাদরাসার মুহতামিম হাফিয মাওলানা মাশুক আহমদ, মুসলিমাবাদ হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা ফাতির আহমদ, কলাবাগান লতিফিয়া হাফিযিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুন নূর, দিক কুরআনিক হোম’র প্রিন্সিপাল হাফিয ফয়েজ আহমদ, শাহজালাল রহমানিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির আল আযহারী, ধারন ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসার পরিচালক হাফিয আব্দুল আজিজ, আল কুরআন মেমোরাইজিং সেন্টার ফুলতলী ছাহেব বাড়ীর প্রধান শিক্ষক হাফিয মাওলানা জাহাঙ্গীর আলম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ছাতক (উত্তর) উপজেলা সাধারণ সম্পাদক হাফিয সাইফুল আলম, রহমানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয তাজ উদ্দিন আহমদ হাসান, হাফিয সৈয়দ আল আমিন, হাফিয তুহিন আহমদ, হাফিয আসিফ আহমদ চৌধুরী, হাফিয আব্দুল মজিদ, ছায়েম হোসাইন, হাফিয শাহ আলম, হাফিয লোকমান আহমদ, হাফিয সাইফুর রহমান, হাফিয জাকির আহমদ প্রমুখ।
সেরাদশ পুরস্কৃতরা হলেন হাফিয হাফিজ আহমদ, হাফিয নাহিদ আহমদ, হাফিয আমির হামজা, হাফিয হোসাইন আহমদ, হাফিয মতিউর রহমান রেদ্বওয়ান, হাফিয মিজানুর রহমান, হাফিয মোঃ আব্দুল বাছির, হাফিয মোঃ আলমগীর হোসেন, হাফিয হাসান আহমদ ও হাফিয ফরহাদ আহমদ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা দশজনের মধ্যে পুরুষ্কার নগদ চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।