ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্বর্ধনা

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম

বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্বর্ধনা
বাগেরহাট জেলার, চিতলমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজনে করে। অনুষ্ঠানে র‌্যালী, নারীদের তৈরী গোলাপী রঙের মাস্ক বিতরণ, শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার ও আলোচনা সভা হয়। স্বাস্থ্য বিধি মেনেই এই অনুষ্ঠান হয়। এ উপলক্ষে বেলা ১১টায় র‌্যালী হয়। এরপর ইউএনও মোঃ মারুফুল আলম চিতলমারী উপজেলা পরিষদ চত্ত্বরে গোলাপী রঙের কাপড়ের মাস্ক বিতরণ করেন। এরপর তিনি ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা দেন। শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সফল নারী দুর্গাপুর গ্রামের কনিকা মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল কুরমনি গ্রামের নাজমা আক্তার, সফল জননী অশোকনগর গ্রামের জয়ন্তী ঘরামী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরুকারী সফল নারী বড়বাক গ্রামের শিখা রানী বৈরাগী এবং সমাজ উন্নয়নে অবদানকারী নারী চরবানিয়ারীর খাসেরহাটের পূরবী রানী রায়। এ সময় তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর করোনাকালে বন্ধ থাকা কিশোর কিশোরী ক্লাব স্বাস্থ্যবিধি মেনে চালু করার ঘোষণা দেয়া হয়। নারীদের অগ্রযাত্রায় কাজের জন্য কয়েকটি সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করে মহিলা বিষয়ক অধিদপ্তর। ইউএনও মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন প্রমূখ।