নেত্রকোণার কলমাকান্দায় "জয়িতা তোমরাই বাংলাদেশের বাতিঘর" এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তরে উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে এ বৎসরে কারিতাস প্রদীপ এমজেএফ প্রকল্পের কয়েকজন সদস্যসহ পাঁচ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।
শ্রেষ্ঠ জয়িতারা হলেন- কপোতী ঘাগ্রা-শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সানজিদা আক্তার,- সফল জননী, শাহানা আক্তার,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, হালিমা আক্তার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী, মোছা. মিনারা ইসলাম সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী।
উপজেলার শ্রেষ্ট জয়িতা নারীদের হাতে আনুষ্টানিক ভাবে সম্মমনা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার।
সম্মামনা প্রদান শেষে ইউএনও মো. সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার এর সঞ্চালনায় "জয়িতা তোমরাই বাংলাদেশের বাতিঘর" প্রতিপাদ্য নিয়ে শীর্ষক অনুষ্টানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার ,ইউএনও মো. সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা পরিষদের সভাপতি রওশনারা পারভীন, জয়িতা মিনারা ইসলাম, কেয়ার বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মো. জসীম উদ্দিন, এপি ম্যানেজার নাজিপুর পরিতোষ রেমা, অত্র কার্যালয়ে প্রশিক্ষক তপন সরকার ও সুখা মানখিন প্রমুখ।
-
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার
-
জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট, মধ্যপ্রাচ্যে বাড়ছে না
-
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর
-
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার?
-
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি