ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

বড়লেখা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ে ৪০ প্রার্থী বৈধ ৩ প্রার্থী অবৈধ

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ০৪:২১ এএম

বড়লেখা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ে ৪০ প্রার্থী বৈধ ৩ প্রার্থী অবৈধ
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনের ৩ মেয়র প্রার্থীসহ ৪০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মনোনয়ন বাছাইয়ে মেয়র প্রার্থীসহ ৪০ জনের বৈধ ও ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন বাছাই হয়। যেসব কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা হলেন- পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহাজান আহমদ ও আবুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম রেজা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে- খেলাপি ঋণ সংক্রান্ত বিষয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহাজান আহমদ ও হলফনামায় তথ্য গোপনের দায়ে আবুল হোসেনের মনোনোয়ন বাতিল হয়। খেলাপি ঋণ সংক্রান্ত বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম রেজার মনোনোয়নও বাতিল হয়েছে। অপরদিকে মনোনয়ন বৈধ হওয়া মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপি মনোনীত আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন- ‘মনোনয়ন যাচাই-বাছাইকালে কোনো ত্রুটি না থাকায় তিন মেয়র প্রার্থীসহ ৪০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া খেলাপি ঋণ সংক্রান্ত বিষয় ও হলফনামায় তথ্য গোপন করার দায়ে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’ প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার আছেন।