নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রায় ৩ লক্ষ টাকার অধিক মূল্যমানের ভারতীয় কসমেটিক ও নীল রংয়ের পিক-আপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পিক-আপ ভ্যান চালক সহ তিনজনকে আটক করা হয়।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো- নেত্রকোনার আটপাড়া উপজেলার গাগড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে মাজাহারুল ইসলাম (২৬) এবং সদর উপজেলার পৌর শহরের সাতপাই এলাকার শ্রী জীবন সরকারের ছেলে প্রিন্স সরকার (২৬) ও শিবগঞ্জের পিক-আপ চালক মো. আতিক মিয়ার ছেলে পারভেজ মিয়া (২০)।
আজ বুধবার ভোর ৬টার দিকে পুলিশের একটি দল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তিন রাস্তার মোড় এলাকায় নিয়মিত টহলের দায়িত্ব পালন করছিল। এ সময় একটি নীল রংয়ের পিক-আপকে সন্দেহ করে তল্লাশী চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় পণ্য দেখতে পায় পুলিশ। পরে পিক-আপের চালক সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আনুমানিক তিন লক্ষ দুই হাজার ৭৮২ টাকা মূল্যমানের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক সহ একটি পিক-আপ (ঢাকা মেট্রো-ন-২০-৩২৮৪) জব্দ দেখিয়ে উপ-পরিদর্শক সুলতান আহমেদ নিজে বাদী হয়ে মামলা বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ৫২ বাংলাটিভি কে বলেন, মামলা দায়ের করা হয়েছে এবং আজ বিকেলের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে । আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত পিক-আপ ও ভারতীয় পণ্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানান।
-
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার
-
জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট, মধ্যপ্রাচ্যে বাড়ছে না
-
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর
-
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার?
-
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি