ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

স্পেনের বার্সেলোনায় ১৫শতাধিক প্রবাসীদের কন্স্যুলার সেবা প্রদান

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৫:১৬ এএম

স্পেনের বার্সেলোনায় ১৫শতাধিক প্রবাসীদের কন্স্যুলার সেবা প্রদান
বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষনা অনুযায়ী ২১ ও ২২ নভেম্বর শনিবার ও রবিবার  বার্সেলোনা শহরের একটি হলরুমে প্রায় ১৫শত প্রবাসীদের মধ্যে কন্স্যুলার সেবা প্রদান করেছে। সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসেন প্রবাসী বাংলাদেশিরা। স্পেনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়াতে স্পেন সরকার কর্তৃক করোনা পেনডামিক বিধি-নিষেধ অনুসরণ করে দূতাবাস নির্ধারিত- ‘প্রতি মাসের বার্সেলোনায় সেবা কার্যক্রম ‘চালু রাখা সম্ভব হয়ে ওঠেনি বলে ৫২বাংলাকে জানিয়েছেন- স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ। মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ জানিয়েছেন, প্রবাসীদের সেবা প্রদানেরর লক্ষ্যে  কোভিড পরিস্থিতির মাঝেও দূতাবাসের সেবা কার্যক্রম সুনিদৃষ্ট দিন ও সময়ে দেয়া হবে। এজন্য সেবা গ্রহীতাদেরকে দূতাবাসের নোটিশ দেখে, সেবার বিষয় জেনে, নিদৃষ্ট তারিখে এপয়েন্টম্যান্ট করার অনুরোধ করা হয়েছে। কোভিড ১৯ সংকট সময়ে সকলের জন্য সেবা নিশ্চিতকরণে বার্সেলোনা কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতার আহ্ববান জানিয়েছে দূতাবাস। বাংলাদেশ দূতাবাসের  মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে দু-দিনের সেবা দিতে বার্সেলোনা আসেন প্রশাসনিক কর্মকর্তা(হিসাব)মো.জাহাঙ্গীর আলম,মো.সাইফুল ইসলাম,ব্যক্তিগত কর্মকর্তা এএসএম রেজাশাহ পাহলভী,অফিস সহকারী মো.শফিক ইসলাম,কম্পিউটার অপারেটর অর্ণব হোসেন। দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল ছঁয় শতাধিক প্রবাসীদের মধ্যে এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ,তিন শতাধিক  প্রবাসীর পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ। এছাড়াও দুই শতাধিকা প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং একশত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন গ্রহণ ইত্যাদি। প্রসঙ্গত  মাদ্রিদ দূতাবাস এক ঘোষনায় জানিয়েছে,  তাদের সেবা কার্যক্রমের ব্যবহৃত কম্পিউটার সার্ভারে যান্ত্রিক ত্রুটি থাকায়  অনেক  কাজ যথাসময়ে প্রদান  করা সম্ভব হচ্ছে না । তারা জানিয়েছে, দূতাবাস যান্ত্রিক ক্রুটি দ্রুত  নিরসনে সর্বাত্নক  চেষ্টা চালাচ্ছে । এদিকে পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন,  দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের টেকনিক্যাল সমস্যার সমাধান না হলে প্রবাসীদের সেবা কার্যক্রম আরও ধীর  এবং  বড় ধরনের ভোগান্তিতে পড়তে পারেন প্রবাসীরা ।