ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

কলমাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যু, থানায় মামলা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১২:০৯ এএম

কলমাকান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যু, থানায় মামলা
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষক মো. আ. হাকিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২২নভেম্বর) প্রায় রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং নিহতের নাতি আলী হোসেন মুঠোফোনে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. আ. হাকিম উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রামের মৃত সাদেম আলীর ছেলে। তিনি গত বছর প্রতিরোধ যোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী তহবিল থেকে এক লক্ষ টাকার অনুদানও পেয়েছেন নিহতের পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বৃদ্ধ মো.আ. হাকিমের ছেলে মো. শরাফত আলীর সাথে পাশ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের আজমানের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বটতলা উত্তরপাড়ায় বিরোধপূর্ণ ১ একর .৬০ শতাংশ জমিতে শরাফত আলী আজ থেকে প্রায় ৩০ বছর ধরে জমি ভোগ দখল আছেন। ধান রোপন করেছিলেন। রবিবার বেলা ১১টার দিকে সেই বিরোধপূর্ণ জমিতে আজমানের লোকজন ধান কাটতে আসে। শরাফত আলীর পক্ষের লোকেরা বাঁধা দিলে তর্ক বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্রের আঘাত জখম প্রাপ্ত হন বৃদ্ধ মো.আ. হাকিম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রবিবার প্রায় রাত ৮টার দিকে বৃদ্ধ আ. হাকিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বৃদ্ধের মৃত্যু সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলাটিভি কে বলেন, এ ঘটনায় বৃদ্ধের ছেলে শরাফত আলী বাদী হয়ে ১৭ জনকে নামীয় এজাহারভুক্ত আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান ওই পুলিশ কর্মকর্তা ।