ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

দুর্গাপুরে জমি সংক্রান্ত দ্বন্ধে ভাতিজার ছোরার আঘাতে চাচা নিহত

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ০৪:৫১ এএম

দুর্গাপুরে জমি সংক্রান্ত দ্বন্ধে ভাতিজার ছোরার আঘাতে চাচা নিহত
জমি সংক্রান্ত দ্বন্ধে ভাতিজার ছোরার আঘাতে চাচা আব্দুল হাশেম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাশেম একই গ্রামের মৃত জব্বার মুন্সির ছেলে। অভিযুক্তরা হলেন নিহতের ছোট ভাই আব্দুল লতিফ ও তার ছেলে ভাতিজা লাবু (১৮)। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সোমেশ্বরী নদীর ওপর পাড় গাঁওকান্দিয়া ইউনিয়নের কানাই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিহতের আরেক ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আব্দুল লতিফ ও আব্দুল হাশেম দুই ভাই এক সাথে ব্যবসা করতেন। বড় ভাই হাশেমের সরলতার সুযোগে ব্যবসার উপর্জিত অর্থ দিয়ে ছোট ভাই লতিফ জমি কিনে নিজ নামে দলিল করেন। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায় ২০-২২ বছর যাবত জমি সংক্রান্ত দ্বন্ধ বিরাজমান ছিল এবং সামাজিকভাবে দেন-দরবার হলেও কোন সুরাহা হয়নি। বড় ভাই হাশেম এবার আমন মৌসুমে বনগাঁও গ্রামে বাড়ির পাশে জমিতে ধান লাগিয়ে ছিলেন। এই জমিতে আজ (সোমবার) সকাল ৮টার দিকে সোমেশ্বরী নদীর ওপার পাড় হতে ঘটনাস্থল বনগাঁও গ্রামে এসে নিহতের ছোট ভাই লতিফ ও ভাতিজা লাবু ধান কাটতে থাকে। এতে হাশেম বাঁধা দিলে তর্ক-বিতর্কের এক পর্যায় ভাতিজা লাবু পকেট থেকে দাঁড়ালো ছোরা দিয়ে চাচার গলায় আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত হাশেমকে আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে জিজ্ঞাসাবাদে জন্য নিহতের ভাই আব্দুর রাজ্জাককে থানায় আনা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।