ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

নির্বাচনকে সামনে রেখে জঙ্গীরা তৎপর

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৬:৩৫ পিএম

নির্বাচনকে সামনে রেখে জঙ্গীরা তৎপর
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই যেন জঙ্গীরা তৎপর হযে উঠছে। নতুন নতুন নাশকতার পরিকল্পনা আটছে তারা। এরকম একটা নাশকতার পরিকর্পনা নস্বাৎ করেছে বাংলাদেশের পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত সোমবার রাত থেকে অভিযান চালিয়ে নরসিংদীতে এ অভিযানের পরিকল্পনাকারী এবং জঙ্গীদের দমন করতে সক্ষম হয়েছে। নরসিংদীর মাধবদীর ছোট গদাইরচর (গাঙপার) মহল্লার সাত তলা বাড়ি থেকে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছেন। ওই বাড়িটির সপ্তম তলায় সন্দেহভাজন জঙ্গিদের আস্তানা রয়েছে জানিয়ে সোমবার থেকে (১৫ অক্টোবর) বাড়িটি ঘিরে রাখে পুলিশ। মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে বাড়ির অন্য বাসিন্দাদের বের করে এনে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আত্মসমর্পন করেন দুই নারী। এরা হলেন খাদিজা আক্তার মেঘনা এবং মৌ। এদের মধ্যে মেঘনাকে ২০১৭ সালে হলি আর্টিজানে হামলার পর গ্রেপ্তার করেছিল র‌্যাব। তবে পরে জামিনে মুক্তি পান তিনি। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো জানান, মঙ্গলবার শেখেরচরে যখন অপারেশন গর্ডিয়ান নটে নিহত দুইজনেরও পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আবু আবদুল্লাহ আল বাঙালী ও আকলিমা আক্তার মনি। এই চারজনের মধ্যে মেঘনা, মৌ এবং নিহত মনি তিনজনই রাজধানীর বেসরকারি মানারত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান মনিরুল ইসলাম। এছাড়া নিহত আবু আবদুল্লাহ আল বাঙালী নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান ছিলেন বলে জানান তিনি। এর আগে সকালে এই কর্মকর্তা বলেছিলেন, মঙ্গলবার শেখেরচরে যখন অপারেশন গর্ডিয়ান নট চালানো হচ্ছিল তখন একইসঙ্গে এই বাড়িতে অবস্থানরত জঙ্গিদের সঙ্গে ‘নেগোসিয়েশন’ চালানো হচ্ছিল। তিনি বলেন, সোয়াট অপারেশনে না গিয়ে যদি নেগোসিয়েশনের মাধ্যমেই তাদের আত্মসমর্পনে বাধ্য করানো যায় সে চেষ্টাটি চালিয়ে যাবো। যদি সেই ক্ষেত্রে ব্যর্থ হই তাহলে তো এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা রেখে দিতে পারি না সেক্ষেত্রে তো আমরা উপায়ন্তর না থাকলে তখন হয়তো আমরা মূল অপারেশনে যাবো। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ওই বাসায় কমপক্ষে দুইজন জঙ্গি সদস্য রয়েছেন বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, এরা আগের জঙ্গি মামলার আসামি বলেও জানা গেছে। সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন। তবে কখন নাগাদ অভিযান শুরু হবে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন তারা। মহল্লার কেউ যেন বাড়ির বাইরে বের না হয় এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখা হয় সে বিষয়ে বারবার মাইকিং করে বলা হচ্ছে। এছাড়া সাংবাদিকসহ কেউ যেন কোন বাড়ির ছাদে না ওঠেন সেজন্যও সতর্ক করে দেওয়া হচ্ছে। মাইকিং করে বলা হচ্ছে আশপাশের দোকান-পাট-স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ থাকবে। মাধবদী ও শেখেরচরের বাড়ি দুটি একই সঙ্গে ঘেরাও করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। এর মধ্যে শেখেরচরের পাঁচতলা বাড়িটিতে মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনভর চলে অভিযান। অভিযানে নিহত হন এক নারী ও এক পুরুষ।