ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

তাদের মিতালী পানির সঙ্গেই

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ০৭:১৭ পিএম

তাদের মিতালী পানির সঙ্গেই
মানিক বন্দোপাধ্যায় এর কালজয়ী উপন্যাস 'পদ্মা নদীর মাঝি' -তে কুবের মাঝির কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। বাস্তবে আজ রাঙ্গামাটির আদার পাহাড়ে দেখা মিলল তেমন দুটি ছেলের- যাদের বসবাস এই ছোট ডিঙি নৌকাতেই। সারারাত মাছ ধরে ভোরে তা বিক্রি করে যা পায় তা দিয়ে খাবার এবং নৌকা চালানোর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার ফিরে আসে লেক এর গহীনে। তারপর দুপুর পর্যন্ত নৌকাতেই ঘুম- বিকেলের আগে খাবার রান্না করা এবং খাওয়া। আবার সন্ধ্যায় মাছ ধরতে যাওয়া। তাদের দুজনের নাম হামিদুল ও আব্দুল আজিজ- বাড়ি চট্টগ্রামের রাউজানে। আগে অন্য কাজ করলেও ২ বছর হল মাছ ধরার পেশায় আছে। জানালো ভালোই আছে তারা- কারো কথা শুনতে হয় না। আপন মনে কাজ করে আর মাসান্তে পিতামাতা ভাইবোনদের দেখতে একবার বাড়ি যায়। গহীন জলরাশিতে ভয় পায় কিনা জানতে চাইলে মুখটা ভয়ার্ত করে বলল- ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস হলে ছোট নৌকায় থাকতে ভয় হয়। তখন নৌকাকে কোন লোকালয়ের কাছে নিয়ে এসে শক্ত করে বেধে রেখে ঝড় কিংবা জলোচ্ছ্বাস থামার অপেক্ষায় থাকি। 'মাছ ধরে মাসে তাদের আয় কেমন হয়' এমন প্রশ্নের জবাবে একগাল হেসে জানালো, সব খরচ শেষে তাদের একেকজনের লাভ থাকে মাসে ১২-১৫ হাজার টাকা। এ টাকাতেই তাদের মুখে দেখা মেলে তৃপ্তির হাসি- এ যেন জীবন যুদ্ধে জয়ী হওয়ার হাসি। দুজনেরই থাকা খাওয়া/জীবিকার সন্ধান সবকিছুই এই ছোট্ট নৌকাতে- পানির সঙ্গেই যেন তাদের মিতালী। ৬.১০.২০২০ আদার পাহাড়, বালুখালী, রাঙ্গামাটি।