ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

বাগেরহাটে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ১২:৩০ এএম

বাগেরহাটে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বাগেরহাট শহরের সাধনার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি শিবু প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড, মিলন কুমার ব্যানার্জী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি এ্যাড. সীতা দেবনাথ, লিগ্যাল এইড কর্মকর্তা রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার প্রমুখ। বক্তারা বলেন, মুরাদনগর পার্বতীপুরে হামলার সঠিক বিচার করতে হবে। অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকিদাতাকে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। আমরা সবাই কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। একটি অসাম্প্রদায়িক উন্নত রাষ্ট্র গড়তে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহবান জানান বক্তারা।