ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

নেত্রকোণায় স্থাপনকৃত টিউবওয়েলে আগুন; ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ১২:১৫ এএম

নেত্রকোণায় স্থাপনকৃত টিউবওয়েলে আগুন; ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নেত্রকোণার কলমাকান্দায় নতুন স্থাপনকৃত টিউবওলে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রথমে ৩৫-৪০ ফুট উচ্চতায় আগুন জ্বলতে থাকলে স্থানীয়রা আশপাশের গাছের ডালপালা কেটে পানি ও বালুর বস্তা দিয়ে চাপা দেয়। এতে আগুন না নিভে ১০-১২ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। ঘটনাস্থলের পাশে রয়েছে মসজিদ, মক্তব , ৩/৪টি দোকান ঘর সহ বেশ কয়েকটি বসত বাড়ি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আগে উপজেলার লেংগুরা ইউনিয়নের জিগাতলা গ্রামের পূর্ব জিগাতলা জামে মসজিদের স্থাপনকৃত টিউবওয়েলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মো. আব্দুল কাদির নেতৃত্বে একটি দল ৩ ঘন্টার চেষ্টায় সাড়ে রাত ১০টার দিকে আগুন নিভাতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব জিগাতলা মসজিদের টিউবওয়েল দিনের বেলায় বরিং করে সন্ধ্যার আগে ৭০ ফুট গভীরতায় পানির লেয়ার পাওয়া যায়। বরিংয়ে পাইপ স্থাপন পর টিউবওয়েল স্থাপন শেষ সম্পন্ন হয়। পানি উত্তোলনের জন্য টিউওয়ের চাপ না দিতেই পানি বের হতে থাকে। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. আকবর কবীর স্থাপনকারীদের বলে গ্যাসের চাপের কারণে এটি হচ্ছে। তার নির্দেশে কল স্থাপনকারী মেকানিকরা কাজ বন্ধ করে টিউবওয়েল হাতল বেঁধে রেখে চলে আসে। এরপর সন্ধ্যার দিকে কে বা কাহারা কোন কিছুর সাহায্যে আগুন দেয়। সাথে সাথে আগুনের শিখা প্রায় ৩৫-৪০ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। স্থানীয়রা দ্রুত আশপাশে গাছের ডাল পালা কেটে পানি ও বালুর বস্তা দিয়ে চাপা দিলেও পরে আগুন ১০-১২ ফুট উচ্চতায় জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনা স্থলে পৌছার আগেই কয়েক ঘন্টা একই উচ্চতায় জ্বলতে থাকে জানান ইউপি সদস্য মো. আকবর কবীর। কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আ. কাদির ৫২ বাংলা টিভিকে বলেন, খবর পেয়ে দুর্গম এলাকায় আসতে বেগ পেতে হয়েছে। পথের মধ্যে খালে সাঁকুর থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী রাস্তায় রেখে ঘটনাস্থলে প্রায় তিন কি.মি. হেঁটে আসতে হয়েছে। পরে তিন ঘন্টার প্রচেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে টিউবওয়েলে গোড়া দিয়ে গ্যাসের চাপে এখনও অনবরত পানি বের হচ্ছে। এ অবস্থা দেখে আমাদেরকে রাতে এখানেই থাকতে হবে। তবে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার এদের কারো সহায়তা পাচ্ছেন না বলে জানান ফায়ার সার্ভিসের এই লিডার।