ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

কলমাকান্দায় দ্বৈত ভোটার হওয়ায় প্রথম মামলা

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ০৫:৩৯ এএম

কলমাকান্দায় দ্বৈত ভোটার হওয়ায় প্রথম মামলা
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় তথ্য পরিবর্তন করে দ্বৈত ভোটার হওয়ায় লেংঙ্গুরা ইউনিয়নের লেংঙ্গুরা গ্রামের শ্রী সুজন চন্দ্র শীল বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তা। গত মঙ্গলবার রাতে কলমাকান্দা থানায় এ মামলা দায়ের করা হয়েছে। সে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের লেংঙ্গুরা গ্রামের বীরেন্দ্র চন্দ্র শীল ও বীনা রানী শীলের পুত্র। উপজেলা নির্বাচন অফিস জানায়, ২০০৭ সালের ভোটার হালনাগাদ চলাকালীন শ্রী সুজন চন্দ্র সরকার নামে গাজীপুর জেলার সদরে শরীফপুর দক্ষিণ পাড়া ঠিকানায় ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে ২০১২ সালে শ্রী সুজন চন্দ্র শীল নাম ব্যবহার ও জম্ম তারিখ পরিবর্তন করে কলমাকান্দা উপজেলার লেংঙ্গুরা গ্রামের ঠিকানা দিয়ে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেন। উপজেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তা এ,কে,এম মোছা ৫২ বাংলা টিভিকে জানান, ফিঙ্গার প্রিন্ট কোর্স ম্যাচ যাচাইয়ে দ্বৈত ভোটার সনাক্ত হয়। অবৈধভাবে ভোটার তালিকায় প্রতারণা করে তার নামসহ ঠিকানা ও জন্মতারিখ পরিবর্তন করে মিথ্যা তথ্য দিয়ে একাধিক স্থানে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দ্বৈত ভোটার হওয়ার একজনের নামে মামলা করা হয়েছে। এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলা টিভিকে বলেন, একই ব্যক্তি গাজীপুর ও কলমাকান্দায় ভোটার হওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন ।