ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

কলমাকান্দায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এক বিধবা নারী : থানায় মামলা

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ০৩:২৭ পিএম

কলমাকান্দায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এক বিধবা নারী : থানায় মামলা

                                                            বিধবা নারীর ভাঙ্গা টিনের ছাপড়া ঘর

''আমার গর্ভের সন্তানের পরিচয় কি হবে ? আমার এখন কি হবে ? আমি দিন আনি দিন খায়। স্বামীকে হারলাম তিন থেকে চার বছর আগে। এখন দুই সন্তান নিয়ে দুবেলা ভাত খেতে খুবই কষ্ট হয়। আবু নামে লোকটি আমাকে গত চৈত্র মাসে আমার জীবনের সর্বনাশ করেছে। তার সন্তান আমার গর্ভে এখন। আমি এখন দিশেহারা। গ্রামে মাতব্বরা সামজিক শালিশ ডেকে আমার চিকিৎসার জন্য শুশুর কাছে ১৫ হাজার তুলে দেন। আমি টাকা পয়সা চাই না। আমি আমার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় চাই। আমি ন্যায় বিচার চাই।'' এ কথাগুলো ৫২ বাংলাটিভির প্রতিবেদককে বলছেন নেত্রকোণার কলমাকান্দায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এক বিধবা নারী। নেত্রকোণার কলমাকান্দায় ধর্ষণের পর এক বিধবা নারী অন্তঃসত্ত্বা হয়েছে। ওই বিধবা নারী এলজিইডির আর,এম,পি এর কাজ করে থাকেন। সে দুই সন্তানের জননী। উপজেলার বড়খাপন ইউনিয়নে এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বুধবার সকালে ভিকটিম নিজেই বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। উপজেলার বড়খাপন ইউনিয়নের এক বিধবা নারী (৩৫) ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। ধর্ষণের শিকার এক বিধবা নারীকে  নানা প্রলোভন দেখিয়ে দীন ইসলাম আবু (৪৫) তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণে অভিযুক্ত দীন ইসলাম আবু উপজেলার পোগলা ইউনিয়নের মনকান্দিয়া গ্রামের মো. তারা মিয়া'র ছেলে। সে বিবাহিত ও ৪ কন্যা সন্তানের জনক। সে পেশায় একজন কাঠমিস্ত্রী । পুলিশ ও স্থানীয়, মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বাংলা বছরের চৈত্র মাস থেকে  অভিযুক্ত দীন ইসলাম আবু শিশুদের খাবার, অর্থ ও পোশাকের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ভাঙ্গা টিনের ছাপড়া ঘরে গিয়ে বিধবা নারী সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে নানা সময়ে অভিযুক্ত দীন ইসলাম আবু একাধিকবার বিধবা নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়। বর্তমানে তিনি প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা অনুসন্ধানে জানা যায়, ধর্ষিতা বিধবা নারী (৩৫ ) পেশায় দিনমজুর শ্রমিক। তার স্বামী আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে মৃত্যু বরণ করেন। স্বামী ও নিজের কোনো জমিজমা না থাকায় কলমাকান্দার এলজিইডির আর,এম,পি এর সড়কের রক্ষণাবেক্ষণ কাজ করে দুই সন্তান নিয়ে কোন রকম ভাবে জীবন যাপন করেন।  তারই প্রেক্ষিতে গত বাংলা বছরের চৈত্র মাস তার এই দরিদ্রতার সুযোগ নিয়ে অভিযুক্ত দীন ইসলাম আবু প্রায়ই তার ঘরে যাওয়া আসা করতো। এক পর্যায়ে তার শিশুদের খাবার, অর্থ ও পোশাকের প্রলোভন দেখিয়ে বিধবা নারী সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং কাউকে না বলার জন্য বিধবা নারীকে নিষেধ করে। ধর্ষণের শিকার হয়ে সে কাউকে কিছু না বলে চুপ থাকে। ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলে  শারীরিক পরিবর্তন ধরা পরলে অভিযুক্ত দীন ইসলাম আবু  কর্তৃক একাধিকবার ধর্ষণের কথা ওই বিধবা নারী স্বীকার করে। খবরটি জানাজানি হলে অভিযুক্ত দীন ইসলাম আবুর পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দিতে তৎপর স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ নেয় । পরে এ বিষয়ে বুধবার সকালে ভিকটিম নিজেই বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার খবরটি জানাজানি হলে অভিযুক্ত দীন ইসলাম আবু গা ঢাকা দিয়েছেন। এবিষয়ে অভিযুক্ত দীন ইসলাম আবু এর মুঠোফোনে একাধিকবার রিং হলেও রিসিভ করেননি। বড়খাপন ইউপির চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ ৫২ বাংলাটিভিকে  বলেন, এক বিধবা নারী (৩৫) ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। ওই বিধবা নারী এলজিইডির আর,এম,পি এর কাজ করে থাকেন। সে দুই সন্তানের জননী। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে ৫২ বাংলাটিভি কে  জানান, সামজিক সালিশ অযোগ্য অপরাধ। ইতিমধ্যেই  মামলা নথিভুক্ত করা হয়েছে। ভিকটিমকে পুলিশ হেফাজতে গত বুধবার বিকালে নেত্রকোণা আধুনিক সদর হাসাপাতালে তার শারীরিক পরীক্ষা- নিরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। ধর্ষণে অভিযুক্ত দীন ইসলাম আবুকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।