ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

আন্তর্জাতিক অহিংস দিবস পালিত মোংলায়

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ০৫:২৬ এএম

আন্তর্জাতিক অহিংস দিবস পালিত মোংলায়
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার আয়োজনে ২ অক্টোবর শুক্রবার সকালে মোংলা প্রেসক্লাবে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম ও সিপিবি’র মোংলার সভাপতি কমরেড নাজমুল হক। অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কিশোর ফোরামের সভাপতি মোঃ রিয়াজ শেখ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সহিংসতামুক্ত নির্বাচনের দাবী করেন। আলোচনা সভা শেষে মোংলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।