ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

সফলতা অর্জনে পরিবেশ-স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেয়ার আহবান উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার'র

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫১ এএম

সফলতা অর্জনে পরিবেশ-স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেয়ার আহবান উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার'র
সফলতা অর্জনে পরিবেশ-স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধি মেনে চলাচল ও সচেতনতার কোন বিকল্প নেই। বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবেতেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিধি অনুসরন সহ নানা দিক নির্দেশনা প্রদান করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার । প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার সকল ধরনের ব্যাবস্থা গ্রহন করেছে। আমাদের শিশুরা যাতে ভবিষ্যাতে একজন সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং পরিবেশ গত ভাবে বেড়ে উঠতে পারে সে জন্য ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সচেতন হয়ে সঠিক ভাবে কাজ করার আহবান জানান উপমন্ত্রী। এ সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সহাকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী, মেডকিলে অফিসার মলয় বিশ্বাস সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা প্রধান শিক্ষক, মোংলা সরকারী কলেজ’র অধ্যাক্ষ, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর এবং স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।