ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

শ্রীমঙ্গলে কলেজছাত্র স্বাক্ষরের একধিক প্রেমে রহস্যাবৃত মৃত্যু আত্নহত্যা না হত্যা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৩ পিএম

শ্রীমঙ্গলে কলেজছাত্র স্বাক্ষরের একধিক প্রেমে রহস্যাবৃত মৃত্যু আত্নহত্যা না হত্যা
নিখোঁজের পরদিন চা বাগনের ঝিলে কলেজছাত্রের মৃতদেহ পাওয়ার খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু তারা কেউই মেনে নিতে পারছেন না। শিক্ষক পিতার সন্তান স্বাক্ষরকে হত্যার বিচার চেয়ে পোস্টারে ছেয়ে গেছে শ্রীমঙ্গল শহর। দেয়ালে লাগানো ‘স্বাক্ষর হত্যার বিচার চাই’ সম্বলিত এমন পোস্টার দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে- আলোচিত এই মৃত্যু হত্যা না আত্মহত্যা? কী কারণে স্বাক্ষরের এই অকাল মৃত্যু? এ কলেজছাত্রের পরিবার জানায়, তাদের স্বপ্ন ছিল ছেলে বৈমানিক হবে। বিমান বাহিনীতে ভর্তি হওয়ার লক্ষ্যে সে ফরম পূরণ করে ঢাকা যাওয়ারও প্রস্তুতি নেয়। গত ৩০ আগষ্ট নিখোঁজের একদিন পর স্বাক্ষরের (১৭) মৃতদেহ পাওয়া যায় লাখাইছড়া চা বাগানের ঝিলের পাশে। ঘটনার পরদিন তার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের ধারণা পরিকল্পিতভাবে স্বাক্ষরকে হত্যা করা হতে পারে। পুলিশ সূত্রে জানা যায়, স্বাক্ষরের নিখোঁজ হওয়ার দিন ২৯ আগস্ট বিকেল ৪টা ৫২ মিনিটে শহরের কালিঘাট রোডের একটি সিসি ক্যামেরায় তাকে একাই মটরসাইকেল চালিয়ে যেতে দেখা যায়। তার ফোন রেকর্ড অনুযায়ী বিকেল ৫টা ১৯ মিনিটে দিকে তার অবস্থান সনাক্ত হয় শহর থেকে ১২ কিলোমিটার দূরে লাখাইছড়া চা বাগান। যেখানে তার মৃতহে পাওয়া যায়। সেখানে পৌঁছে সে সিলেটের বাসিন্দা তার এক প্রেমিকার সঙ্গে দুই দফা ফোনে কথা বলে। ফোনালাপে স্বাক্ষর চিত্রার কাছে জানতে চায়- এমোনিয়াম ফসফেট খেলে কি হবে? এসময় এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে একটি শর্ট ম্যাসেজ করে জানায়, ‘স্বাক্ষর ওটা ইদুঁর মারার বিষ, খাওয়া তো অনেক দূর, বাতাসে মিশেও ক্ষতিকর গ্যাস প্রডাকশন হয়’। এরপর স্বাক্ষর শ্রীমঙ্গল মাস্টারপাড়া এলাকার তার আরেক প্রেমিকার (১৭) সঙ্গে ৫ মিনিট কথা বলে। এ ব্যাপারে প্রেমিকার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। পুলিশ জানায়, এ সময় স্বাক্ষর প্রেমিকার সঙ্গে ‘যেখানে যার কাছে গেছ – ভালো থাক, তাকে সুখী করো। এছাড়া, আমার সাথে প্রতারণা করলেও তার সাথে প্রতারণা করো না- তোমাকে চিরমুক্তি দিলাম’ এ জাতীয় কথাবার্তা হয়। এরপর প্রেমিকার ফোন দিলেও স্বাক্ষর রিসিভ করলেও কোন কথা বলতে পারেনি। পরদিন সকাল ৬টার দিকে চা বাগানের শ্রমিকদের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বাক্ষরের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ছড়িয়ে ছিটায়ে থাকা এমুনিয়াম ফসফেট, ঘুমের ঔষধের স্ট্রিপ ও তার ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া যায়। তবে এ পর্যন্ত প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষন করে এটিকে ‘আত্মহত্যা’ বলে মামলার তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন। স্বাক্ষরের পিতা কল্যাণ দেব দৈনিক শুভ প্রতিদিনকে জানিয়েছেন, ‘জানা যাচ্ছে প্রেমিকার সঙ্গে স্বাক্ষরের গভীর প্রেমের সম্পর্ক ছিল, এই সম্পর্ক নিয়ে টানাপোড়নও চলছিল। ওই মেয়ে অন্য এক ছেলের প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনার জের ধরে তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হতে পারে। মেয়েটিই সব কিছু জানে, তাকে জিজ্ঞাসাবাদ করলেই সব কিছু বের হয়ে আসবে’। তিনি আরও বলেন, আমাদের বাড়ির পাশে চা বাগান রেখে কেন স্বাক্ষর শহর থেকে ১২ কিলোমিটার দূরে লাখাই ছড়া চা বাগানে আত্মহত্যা করতে যাবে? তাছাড়া, তার ফেসবুক প্রোফাইলের বায়োতে মৃত্যুর আগেই ডেড লেখা কে পোস্ট করলো? শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা জানতে তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে গেলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আলোচিত মেয়েটিকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তবে তদন্তের স্বার্থে এখনি কিছু বলতে চাই না।