ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বড়লেখায় দুবাই প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৩০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৯ পিএম

বড়লেখায় দুবাই প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৩০ লাখ টাকার ক্ষতি
আবুতাহের লিপু (বড়লেখা) মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের দুবাই প্রবাসী জুনাব আলী ও মৌর আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আটটি কক্ষ ও ইলেকট্রনিক সামগ্রী, বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের দুবাই প্রবাসী জুনাব আলী ও মৌর আলীর বাড়িতে হঠাৎ আগুন লাগে। এসময় পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে এর আগেই রান্না ঘরসহ আটটি কক্ষ, ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন আসবাবপত্র স¤পূর্ণ পুড়ে যায়। দুবাই প্রবাসী জুনাব আলীর ভাতিজা মারওয়ান হোসেন বলেন, ভোরের দিকে হঠাত ঘরে আগুন লেগেছে। হঠাৎ গরম অনুভব এবং আগুনে শব্দ শুনে উঠে দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে তিনি সবাইকে ঘুম থেকে ডেকে তুলেন। তবে কীভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছি না। আমাদের চোখের সামনে একে একে আটটি ঘর পুড়ে গেছে। ঘরসহ সব মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।