ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

সনাক'র 'করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষা: চ্যালেঞ্জ ও করণীয়' অনলাইন সভা সম্পন্ন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ১১:২২ পিএম

সনাক'র 'করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষা: চ্যালেঞ্জ ও করণীয়' অনলাইন সভা সম্পন্ন
করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ-এর উদ্যোগে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অনলাইন সভা সম্পন্ন হয় গত বুধবার (১৯ আগস্ট) সন্থ্যা ৭:৩০ মিনিটে। সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সুব্রত কুমার বণিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাহবুব জামান। সভায় কিশোরগঞ্জ জেলার তেরোটি (১৩) উপজেলার উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ এবং সদর উপজেলার সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন। সভার প্রথমে সনাকের শিক্ষা উপ-কমিটির সদস্য স্বপন কুমার বর্মন স্বাগত বক্তব্যে সভার লক্ষ্য, উদ্দেশ্য উল্লেখপূর্বক শিক্ষা খাতে সনাকের কাজের অগ্রগতি ও কর্তৃপক্ষের সহযোগিতা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ করোনাকালীন সময়ে তাদের কর্মসূচি ও অগ্রগতি উপস্থাপন করে বলেন, অনলাইনে ক্লাসের আয়োজন করা হয়েছে যা রেকর্ড করে স্থানীয় ভিডিও চ্যানেলে প্রচার করা হয়, সংসদ টিভিতে পাঠ কার্যক্রম চালু আছে, সদর উপজেলায় প্রাথমিক শিক্ষদের সমিতির উদ্যোগেও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্ত আলোচনায় বেশ কিছু চ্যালেঞ্জ উঠে আসে; সবার অনলাইন সেটআপ না থাকা, প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক দুর্বলতা ইত্যাদি । টিআইবি প্রধান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সিভিক এঞ্জগেজমেন্ট বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আতিকুর রহমান, তিনি সরকারের বিবিধ পদক্ষেপের কথা উল্লেখ পূর্বক কিশোরগঞ্জে এর অগ্রগতির বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করেন। প্রধান আতিথি তার বক্তব্যে বলেন, সরকারের মূল লক্ষ্য শিক্ষার্থীদের লেখা পড়ার সাথে সংযুক্ত রাখা, তারা যেনো মানসিকভাবে ভেঙ্গে না পরে। এলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসারদের তত্ত¡াবধানে অনলাইন ক্লাস কার্যক্রম চালু করা হয়েছে। যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যুক্ত হতে ব্যর্থ হচ্ছে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত ৯৭ শতাংশ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। একজন শিক্ষক প্রতিদিন ধারাবাহিকভাবে পাঁচজন শিক্ষার্থীর সাথে যোগাযোগ করছে। তিনি আরো বলেন, যদিও এই প্রচেষ্টা বিদ্যালয়ে শিক্ষাদানের সমতুল্য হবেনা কিন্তু বিদ্যালয় খুলে দিলে যেন স্বল্প সময়ে সীমিত সিলেবাসে হলেও তাদের কোর্স সম্পন্ন করা সম্ভব হয়। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ইমামদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়া-লেখার প্রতি আভিভাবকদের যতœশীল করার উদ্যোগও নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনার ফলে দেশের যে কয়টি খাত ক্ষতিগ্রস্থ হয়েছে তারমধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ খাত হচ্ছে শিক্ষাখাত। বর্তমান সংকটেও শিক্ষা কর্তৃপক্ষ যে দায়িত্বপালন করছে তা অবশ্যই প্রশংসনীয়। মতবিনিময় সভার উদ্দেশ্য সবাই যেনো আন্তরিকতার সহীত নিজ দায়িত্বটি পালন করে সংকট উত্তোরণে সহযোগিতা করেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাহবুব জামান, টিআইবি’র সাধারণ পর্ষদের সদস্য মায়া ভৌমিক, কিশোরগঞ্জ সদরের উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক খান, অষ্টগ্রামের উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, উত্তর মকসুদপুর সরকারী প্রাথসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক র,হ,ম সায়েখুল ইসলাম, শিক্ষার্থী ফাইরোজ হায়দার নবনীতা, অভিভাবক ম.ম জুয়েল, সনাক সদস্য মুনিরুজ্জামান সোহেল প্রমুখ। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সম্মান্বিত সনাক ও স্বজন সদসবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ ও টিআইবি কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি