দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে নিজের বাড়ি ফেরা হলো না সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হকের। তার সঙ্গে রোড অ্যাক্সিডেন্ট এ নিহত হয়েছেন তার বাবা ও দুলাভাই। আহত হয়েছেন ড্রাইভারসহ দুজন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় ভোররাত পৌনে ৪টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলওয়ে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
-
জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট, মধ্যপ্রাচ্যে বাড়ছে না
-
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর
-
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার?
-
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি
-
কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু