ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সিলেট গোলাপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ০৫:৫৭ পিএম

সিলেট গোলাপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪
গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৫ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার ২৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো, উপজেলার বাগলা সালিকোনার মৃত আব্দুল লতিফের ছেলে রাজু মিয়া(৪৫) এবং মোল্লারচর গ্রামের ললাই মিয়ার ছেলে আল আমিন(১৯)। গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অপরদিকে, এসআই বাপ্পী রুদ্র পালের নেতৃত্বে পুলিশের আরো একটি দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী রায়না বেগম ও আজিজ আহমদ(৪৫)কে গ্রেফতার করে। রায়না বেগম হেতিমগঞ্জ গ্রামের ফাতির আলীর স্ত্রী। তার বিরুদ্ধে আদালতের ১ বছরের কারাদন্ড ও ১৪লক্ষ টাকা জরিমানার সাজা রয়েছে। গ্রেফতার আজিজ আহমদ উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামের মছন উদ্দিনের ছেলে। সে গোলাপগঞ্জ থানার এজহারনামীয় আসামী। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।