ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডেল্টা প্লান কমিটিতে মন্ত্রী শাহাব উদ্দিন

প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৩:১৬ এএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডেল্টা প্লান কমিটিতে মন্ত্রী শাহাব উদ্দিন
বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত কমিটির অন্যতম সদস্য মনোনীত হলেন মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। গত ১ জুলাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা চেয়ারপারসন, পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান ভাইস- চেয়ারম্যান ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপিসহ ৯ জন মন্ত্রী/ প্রতিমন্ত্রীকে সদস্য করে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কাউন্সিল বাংলাদেশ ডেল্টা প্ল্যান- ২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেবে। কাউন্সিলের কার্যপরিধি হিসেবে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এ কমিটি বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান হালনাগাদ করণ দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর বিনিয়োগে পরিকল্পনা প্রণয়নে নীতি নির্ধারণ ও নির্দেশনা প্রদান এবং ডেল্টা ফান্ড গঠন ও ব্যবহারে দিক-নির্দেশনা প্রদান করবেন। এদিকে বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত কমিটির অন্যতম সদস্য মনোনীত হওয়ায় নিজ আসন মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী) দলীয় নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রীর ছবি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। অপরদিকে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবু ইমাম কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও জুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার প্রবাসী নেতাকর্মীরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ এমপিকে বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত কমিটির সদস্য হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।