ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

এম এ হকের জানাজায় মানুষের ঢল

প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১১:৫৫ পিএম

এম এ হকের জানাজায় মানুষের ঢল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ (৩ জুলাই) শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নগরীর মানিকপীর টিলা এলাকায় তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ। এম এ হকের মরদেহ  বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে নিয়ে যাওয়া হয় । সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহের দাফন সম্পন্ন করা হয়। শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে এমএ হকের করোনা শনাক্তের বিষয়টি জানা যায়।প্রসঙ্গত, নিউমোনিয়াসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এম এ হক।  সেখানে শুক্রবার সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এম এ হক এর পুরো নাম মুহাম্মদ আব্দুল হক। তিনি ১৯৫৪ সালের ১ জুলাই সিলেটে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওনাবাজার ইউনিয়নের কলুমা গ্রামে। এম এ হক বিভিন্ন সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সবশেষ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পান তিনি। এম এ হকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।