ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

গোলাপগঞ্জের হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর

প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ০৫:১৮ পিএম

গোলাপগঞ্জের হাসপাতালে চালু হচ্ছে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর
সিলেটে করোনা চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখছে ঢাকাস্থ জালালাবাদবাসীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। জালালাবাদের উদ্যোগে দেশ-বিদেশে এরইমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সেই ধারাবাহিকতায় সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স-এ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে এগিয়ে এসেছেন গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী আটজন কৃতি সন্তান । তারা হলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অফিস সেত্রেুটারী শামীম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শারিয়ার আহমেদ সুমন, কার্যনির্বাহী সদস্য মারুফ আহমেদ, মোঃ দিলওয়ার হোসেন, বাহার উদ্দিন । তাঁরা জালালাবাদ এসোসিয়েশন ইউকের আহবানে সাড়া দিয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স-এ অত্যাধুনিক তিনটি অক্সিজেন কন্সেনটেটর ও হুইলচেয়ারসহ অন্যান্য সামগ্রী প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা দিয়ে কোন ধরনের খরচ ছাড়াই শ্বাস কষ্টে আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন। প্রবাসীরদের এই সহায়তা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্হ্য বিভাগ।আগামী সাপ্তাহে কন্সেনটেটর তিনটি হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে দাতাদের।ইতিমধ্যে জালালাবাদ এসোসিয়েশন ইউকের নেতৃত্ব সিলেটের দুটি করোনা হাসপাতালে ১০ টিঅক্সিজেন কনসেনট্রাটর প্রদান করা হয় এবং সিলেটের খাদিম নগরে কিডনি ফাউন্ডেশন এবং জালালাবাদ এসোসিয়েশন ৫০ শয্যার করোনা ইউনিয়ট চালু করে করোনা রুগিদের সেবা কার্যক্রম শুরু করে। প্রেস বিজ্ঞপ্তি