ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বন্যার পানিতে তলিয়ে যাওয়ার তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ০৪:৪৬ পিএম

বন্যার পানিতে তলিয়ে যাওয়ার তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে নাজির আহমদ (৩০) নামে নববিবাহিত নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের পাশঘিরে প্রবাহিত নোয়াগাঁও খালের ভাটিতে হাওরের জমিতে তার ভাসমান লাশ দেখতে পান জেলেরা। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও স্থানীয় মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে। গত সোমবার রাত সাড়ে ৮টিার দিকে একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক ধরে হেঁটে যাওয়ার সময় পা ফসকে সড়কের পাশের নোয়াগাঁও খালে পড়ে তলিয়ে যান তিনি। এ সময় ঢলের তোড়ে সড়কের উপর দিয়ে প্রবাহিত বন্যার পানি ও খালের পানি একাকার ছিল। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ্র দাস ও দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।