ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ২৮ জুন ২০২০, ০৭:১৮ পিএম

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদু কাটা নদীতে ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। জুয়েল মিয়া (২৭) নামের ওই যুবক গতকাল শনিবার রাতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের আফাজ মিয়ার ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা গাছ, কাঠ ধরতে সেখানে কয়েক দিন থেকে ভিড় করেন স্থানীয় লোকজন। গতকাল দুপুরে ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় করে আরও দুজনকে সঙ্গে নিয়ে জুয়েল মিয়া সেখানে যান। একপর্যায়ে তাঁরা বিএসএফের নিষেধ উপেক্ষা করে নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর বিএসএফ গুলি চালায়। এতে জুয়েল মিয়া আহত হন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত নয়টার দিকে তিনি মারা যান। নিহত জুয়েল মিয়ার চাচাতো ভাই শামসু মিয়া আজ রোববার সকাল ১০টায় জানান, জুয়েল মিয়ার পেটে গুলি লেগেছে। তাঁরা লাশ নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। ময়নাতদন্তের পরে বাড়িতে নিয়ে দাফন করবেন। জানতে চাইলে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, ‘পাহাড়ি ঢল নামলে কিছু লোক গাছ ধরতে সেখানে ভিড় করে। বিজিবি নিষেধ করার পরও লোকজন শুনতে চান না। সীমান্ত অতিক্রম করে ফেলেন। গতকাল যেখানে ঘটনা ঘটেছে, শুক্রবার সেখান থেকে আমরা এ কারণে ছয়টি নৌকা জব্দ করেছি।’ তিনি আরও বলেন, জুয়েলের মৃত্যুর ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে লিখিত প্রতিবাদ পাঠানো হবে।