সিলেট জেলার বিয়ানীবাজারে নতুন করে ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ ফলাফল এসেছে। এ নিয়ে বিয়ানীবাজারে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ জনে। আর সুস্থ হয়েছেন ১৭ জন। মারা গেছেন ৩ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তের মধ্যে উপজেলার মোল্লাপুরে ৮জন, শেওলায় ৩জন,খাসায় ৫জন, মাথিউরায় ২জন, পৌর শহরে সুপাতলায় ২জন, চারখাইয়ে ১জন, কসবার ১জন, তিলপাড়ায় ১ জন, বৈরাগীবাজারে ১ জন, শ্রীধরায় ১জন এবং উপজেলা তথ্যসেবা কেন্দ্রের ১জন।
শনিবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, শনিবার নতুন করে ২৪জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পুরাতন দুই রোগীর দ্বিতীয় স্যাম্পলের রিপোর্ট পজেটিভ এসেছে।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব