ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

মন্ত্রীর মধ্যস্ততায় রত্না চা-বাগান চালু

প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১১:৫৫ পিএম

মন্ত্রীর মধ্যস্ততায় রত্না চা-বাগান চালু
ছয়দিন বন্ধ থাকার পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্দেশনা অনুযায়ী সংকট নিরসনে বৈঠকের পর গতকাল বুধবার (২৪ জুন) চালু হয়েছে রত্না চা-বাগান। ‘কিছু উশৃঙ্খল শ্রমিক-কর্মচারী বাগানের বিভিন্ন কর্মকান্ড পরিচালনায় বাধা দিচ্ছেন। এতে উৎপাদন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।’ এরকম অভিযোগে গত ১৮ জুন এফ রহমান টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন রত্না চা-বাগান কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করে। পরে বাগান শ্রমিক ও বিভিন্ন মহল চা-বাগানটির কার্যক্রম চালু করার দাবী জানায়। বিষয়টি দৃষ্টিগোচর হলে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।সৃষ্ট সংকট নিরসনে গত ২০ জুন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি জরুরী সভা করা হয়। সভায় ইউএনও অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটি ও রত্না চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সৃষ্ট কঠিন পরিস্থিতির জন্য বাগানের পঞ্চায়েত দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন। পরে সকলের মতামতের ভিত্তিতে বাগানের সার্বিক বিষয়ে সাতটি কার্যত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইউএনও এই সভার রেজুলেশনটি বাগানের প্রধান কার্যালয়ে প্রেরন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২২ জুন বাগানটির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের আবু হেনা মোস্তফা কামালের স্বাক্ষরিত একটি নোটিশে বাগানটি ফের চালু করার জন্য নির্দেশনা হয়। ২৪ জুন বুধবার থেকে চা-বাগানটি ফের চালু করা হবে মর্মে সকলকে যার যার কাজে যোগদান করার জন্য নোটিশে বলা হয়। এরসাথে যদি বিদ্যমান সংকটের পুনরাবৃত্তি ঘটে তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অত্র প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধসহ যে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে নোটিশে ঘোষণা করে। গতকাল বুধবার দুপুরে সরেজমিন রত্না চা-বাগানে গেলে চা উত্তলনসহ বাগানের সার্বিক কাজ চলতে দেখা গেছে। বাগান চালু হওয়ায় শ্রমিকরা আনন্দ প্রকাশ করেছেন।