ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কুলাউড়ায় সুলতান মনসুর এমপির অনুদান বিতরণ

প্রকাশিত: ২৩ জুন ২০২০, ০৬:২৪ পিএম

আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কুলাউড়ায়  সুলতান মনসুর এমপির  অনুদান বিতরণ
আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ঐচ্ছিক তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কুলাউড়ার বিভিন্ন এলাকার ৯৮ জনের মধ্যে এমপির পক্ষে এ অনুদান বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফারহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হোসেন মনসুর, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ নং ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, অফিস সহকারী শেখ রুয়েল আহমদ, শ্রমিকলীগ কুলাউড়া উপজেলার সদস্য সচিব আহবাব হোসেন রাসেলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। জানা যায়, এলাকার বিভিন্ন সমাজকর্মীদের মধ্যে-ও যে সমস্ত নেতা কর্মিরা গত জাতীয় নির্বাচনে বিভিন্ন হুমকির মুখে পড়েও বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তাঁদেরকে এ অনুদান দেয়া হয়। জানতে চাইলে এমপি সুলতান মনসুর বলেন, আমার ঐচ্ছিক তহবিল থেকে আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এলাকার সমাজকর্মীদের মাঝে এ অনুদান দেয়া হয়েছে। তিনি আরও বলেন, জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমানুষের দাবী আদায় ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগের অগ্রযাত্রা থাকুক অব্যাহত।