ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে আসছেন শুক্রবার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে আসছেন শুক্রবার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর শুক্রবার লন্ডনে আসছেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দেবার পথে তিনি যাত্রাবিরতি করবেন লন্ডনে। এসময় তিনি লন্ডনে দুদিন অবস্থান করবেন। একান্তই পারিবারিক পরিবেশে তিনি এ যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।  লন্ডনে তাঁর নির্ধারিত কোন জনসভা নেই। তবে নেতা-কর্মীদের সাথে তিনি মতবিনিময় করতে পারেন বলে জানা গেছে। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন বলেই দলীয় সূত্রে জানা গেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক  ভিপি খসরুজ্জামান খসরু তাঁদের দলীয় প্রধানের এ অনির্ধারিত কর্মসূচীর কথা বলেছেন। এদিকে যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিশৃংখলা সৃস্টি করার যে কোন পাঁয়তারা মোকাবেলা করতে যুক্তরাজ্য আওয়ামী লীগ বদ্ধপরিকর। সংগঠনটি প্রধানমন্ত্রীর এ যাত্রাবিরতি সুশৃংখল রাখতে ইতিমধ্যে প্রস্তুতি সভাও করেছে। গত ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সভায় নেতা-কর্মীরা এ প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া লন্ডন মহানগর আওয়ামী লীগসহ সংগঠনটির বিভিন্ন শাখায় এ নিয়ে আনুষ্ঠানিক সভা হয়েছে। প্রতিবারই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে থাকে। প্রধানমন্ত্রীর অবস্থানকালীন তাঁর হোটেলের সামনে কালো পতাকা, বিক্ষোভ প্রদর্শন থেকে শুরু করে এমনকি ব্রিটেনের গনতান্ত্রিক রীতি-নীতির বাইরে গিয়ে তারা এসব কর্মসূচী গোলযোগ সৃষ্টি করে। উল্লেখ্য যে, গত বছরের সফরের সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একজন প্রতিমন্ত্রী  বিরোধীদের উশৃংখল  আক্রমণের শিকার হন। প্রধানমন্ত্রীর এবারের সফর  নির্ঝঞ্জাট করতে  আওয়ামীলীগের নেতা-কর্মীরা এরকম গোলযোগ প্রতিহত করার ঘোষনা দিয়েছেন।